Posts

Showing posts from 2018

Kenya Tour (September-2018) কেনিয়া ভ্রমণ (সেপ্টেম্বর ২০১৮)

Image
২০১৮ সালের আগস্ট মাসে কুরবানীর ঈদ থেকে ফিরে আসার পর হঠাত করেই কেনিয়া ট্যুরের অফার আসল। সেপ্টেম্বরের ৩ তারিখ সন্ধ্যায় ফ্লাইট, কাতার এয়ারলাইন্সে। ঢাকা-দোহা (কাতার)- নাইরোবি (কেনিয়া)। প্রায় ১৪ ঘন্টার লম্বা জার্নি। যদিও সন্ধ্যা ৭টার ফ্লাইট ধরার জন্য ৪টার মধ্যেই এয়ারপোর্টে পৌছে গিয়েছিলাম সেহেতু জার্নিটা আরো অনেক লম্বাই মনে হয়েছিল। আমার সংগী ছিলেন আমার বস। যাইহোক, এয়ারপোর্টের ফরমালিটিস কমপ্লিট করে যথেষ্ট সময়-ই সেখানে অপেক্ষা করতে হল। যথাসময়েই ফ্লাইট উড়াল দিল ঢাকা থেকে। প্রায় ৬ ঘন্টা পরে দোহা, কাতারের হাম্মাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করল বিমান। ২ ঘন্টা ট্রানজিট ছিল তাই সেই সময়ে এয়ারপোর্টের ভিতর ঘুরে দেখলাম।   প্রায় দুইঘন্টা মত এয়ারপোর্টের ভিতর ঘুরে দেখলাম, সেখানে অনেক বাংগালির আনাগোনা। একটা দোকানে এক বাংগালির সাথে কথা হল, তার বাড়ি সিলেটে। সেখানে সে বিমানবন্দরের ভিতরের ডিউটি ফ্রি শপে কাজ করে।  দুইঘন্টা পরে আবার বিমানে উঠলাম, এবার গন্তব্য নাইরোবি। নাইরোবি বিমানবন্দরে যখন পৌছালাম তখন সবে সকাল হচ্ছে। কেনিয়া সময় সকাল ৬টা মত বাজে। সে...