কৃতজ্ঞতা





ফিরোজ হাসান
 






আমাকে লেখা তোমার শেষ চিঠি
কিংবা প্রথম চিঠি,
পাতা উল্টে দেখা শেষ দুটো লাইন
কিংবা প্রথম দুটো লাইন।
জানিয়ে দিলে তুমি তোমার মতামত
একসাথে চলার এখানেই শেষ
খুজে পেয়েছ আজ তুমি
নতুন করে তোমার পথ...

অবাক হয়নি আমি এতটুকু
কিংবা সত্য’র চেয়ে বেশি হতবাক,
দুটো লাইন সত্য’র চেয়ে
অনেক বেশি কঠিন তার বাস্তবতা।
শূন্যতা নিয়ে শূন্যতায় দৃষ্টি
অসীম শূন্যতা কিংবা
আমার ব্যর্থতার স্বার্থকতার প্রতি
তোমার কৃতজ্ঞতা......   

Comments

Popular posts from this blog

সুনামগঞ্জ, ট্যাঙ্গুয়ার হাওড়, নিলাদ্রি লেক ভ্রমণ...

Obesity and Diabetes