Posts

Showing posts from 2019

সুনামগঞ্জ, ট্যাঙ্গুয়ার হাওড়, নিলাদ্রি লেক ভ্রমণ...

Image
যেভাবে যেতে পারেনঃ ঢাকা থেকে এনা, শ্যামলী, হানিফ বাসগুলো সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া ৫৫০ টাকা জনপ্রতি। আমরা এনা ট্রান্সপোর্টের বাস করে গিয়েছিলাম। রাত ১০ঃ০০ টায়া আমাদের বাস ছাড়ার কথা থাকলেও আমাদের একজন অফিস শেষ করে আসতে আসতে দেরি করে ফেলে। তাই তার জন্য আধাঘন্টার অপেক্ষা। সৌভাগ্যচক্রে বাসে সবাই ছিল আমাদের মত ট্যুরিস্ট। তাই দেরি নিয়ে কেউ কিছু বলেনি। অবশেষে সাড়ে দশটার পরে মহাখালি থেকে বাস ছাড়ল... মহাখালিতে অনেকগুলো এনা ট্রান্সপোর্টের কাউন্টার আছে তবে সুনামগঞ্জের বাস কিন্তু মেইন টার্মিনাল থেকে ছেড়ে যায়। উত্তরা, টংগি'তে অনেক জ্যাম ছিল সেখানেই প্রায় ঘন্টাখানেক পার... রাত তিনটার দিকে শায়েস্তাগঞ্জের আশেপাশে "হোটেল হাইওয়ে ইন" এ যাত্রা বিরতি দেয় ২০/২৫ মিনিট। চাইলে আপনি ফ্রেশ হয়ে হালকা নাশতা করে নিতে পারেন।  আমরা সকাল ৭ঃ০০ টার দিকে সুনামগঞ্জে পৌছালাম। সেখানে এনা কাউন্টার থেকে ফেরার টিকিট কেটে নিলাম যদিও এক সপ্তাহ আগে বুকিং দিয়ে রেখেছিলাম ফোনে। এই ফাঁকে মোবাইলে কিছুক্ষণ চার্য দিয়ে নিলাম কাউন্টার থেকেই। সকালের নাশতা+টয়লেটঃ  এনা কাউন্টারের ঠিক উল্টাপাশ...

শ্রীলংকা ভ্রমণ - ০১

Image
২০১৯ সালের মার্চ মাসে শ্রীলংকা ভ্রমণের সুযোগ আসে। অফিসিয়াল ট্যুর, সংগী ছিল বস এবং অফিস কলিগ মাহফুজ। মার্চের ১৪ তারিখে শ্রীলংকান এয়ারলাইন্সে করে আমাদের যাত্রা শুরু হল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ছিল আমাদের ফ্লাইট শিডিউল, যথা সময়েই বিমান উড়াল দেয়। শ্রীলংকান সময় প্রায় সাড়ে চারটার দিকে যেয়ে কলম্বো পৌছায়। সেখান থেকে ফর্মালিটিস কমপ্লিট করে বিমান বন্দর থেকে বের হয়ে আমাদের জন্য অপেক্ষমাণ গাড়িতে যেয়ে উঠি। বিমান বন্দর থেকে প্রায় ৪০/৪৫ মিনিটের দুরত্বে আমাদের হোটেল, "হোটেল তাজ সমুদ্র"। আমি আর মাহফুজ এক রুমের বাসিন্দা। হোটেলে পৌছে সেখানকার ফর্মালিটিস পূরণ করে রুমে যেয়ে ফ্রেশ হলাম। হোটেলের সামনেই সমুদ্র সৈকত। সন্ধ্যার পূর্ব মুহুর্তে যখন করিডোড় দিয়ে রুমের দিকে যাচ্ছি, পশ্চিম দিকে তাকিয়েই এক অপূর্ব ভাল লাগা কাজ করল। সমুদ্রের পাড়ে সূর্য ডোবার এক অদ্ভুত দৃশ্য।। সত্যিই মন ভাল করে দেবার মত দৃশ্য, যেন বাধিয়ে রাখা এক অপুর্ব ছবি। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আর মাহফুজ হোটেলের সামনেই রাস্তার ওপারে সমুদ্র সৈকতে হাটতে গেলাম। সারি সারি দাঁড়িয়ে আছে খাবারের দোকান। এখানে খাওয়া নিয়ে তে...