শ্রীলংকা ভ্রমণ - ০১

২০১৯ সালের মার্চ মাসে শ্রীলংকা ভ্রমণের সুযোগ আসে। অফিসিয়াল ট্যুর, সংগী ছিল বস এবং অফিস কলিগ মাহফুজ। মার্চের ১৪ তারিখে শ্রীলংকান এয়ারলাইন্সে করে আমাদের যাত্রা শুরু হল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ছিল আমাদের ফ্লাইট শিডিউল, যথা সময়েই বিমান উড়াল দেয়। শ্রীলংকান সময় প্রায় সাড়ে চারটার দিকে যেয়ে কলম্বো পৌছায়। সেখান থেকে ফর্মালিটিস কমপ্লিট করে বিমান বন্দর থেকে বের হয়ে আমাদের জন্য অপেক্ষমাণ গাড়িতে যেয়ে উঠি। বিমান বন্দর থেকে প্রায় ৪০/৪৫ মিনিটের দুরত্বে আমাদের হোটেল, "হোটেল তাজ সমুদ্র"। আমি আর মাহফুজ এক রুমের বাসিন্দা। হোটেলে পৌছে সেখানকার ফর্মালিটিস পূরণ করে রুমে যেয়ে ফ্রেশ হলাম। হোটেলের সামনেই সমুদ্র সৈকত। সন্ধ্যার পূর্ব মুহুর্তে যখন করিডোড় দিয়ে রুমের দিকে যাচ্ছি, পশ্চিম দিকে তাকিয়েই এক অপূর্ব ভাল লাগা কাজ করল। সমুদ্রের পাড়ে সূর্য ডোবার এক অদ্ভুত দৃশ্য।। সত্যিই মন ভাল করে দেবার মত দৃশ্য, যেন বাধিয়ে রাখা এক অপুর্ব ছবি।









কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আর মাহফুজ হোটেলের সামনেই রাস্তার ওপারে সমুদ্র সৈকতে হাটতে গেলাম। সারি সারি দাঁড়িয়ে আছে খাবারের দোকান। এখানে খাওয়া নিয়ে তেমন কোন সমস্যাই পড়তে হয়নি কারন বেশিরভাগ দোকানিই মুসলমান। হয় কেউ পাকিস্থান অথবা ইন্ডিয়া কিংবা শ্রীলংকান মুসলমান। সন্ধ্যা হতে আরো অবাক হলাম পাঞ্জাবি, পায়জামা পরা ছোট্ট ছোট্ট ছেলেরা দল বেঁধে খেলা করতে এসেছে। হঠাত করে বোঝার উপায় নাই আপনি বাংলাদেশ নাকি শ্রীলংকায় আছেন।




















Comments

Popular posts from this blog

Kenya Tour (September-2018) কেনিয়া ভ্রমণ (সেপ্টেম্বর ২০১৮)

সুনামগঞ্জ, ট্যাঙ্গুয়ার হাওড়, নিলাদ্রি লেক ভ্রমণ...

Obesity and Diabetes