Sundarban (Largest Mangrove Forest in the world) Tour; সুন্দরবন ভ্রমণ
মার্চ ৬, ২০১৮, কমলাপুর রেলস্টেশন থেকে আমাদের সুন্দরবন ভ্রমণের শুরু। শ্রীলংকা থেকে আসা ১৩জন আমাদের অফিসিয়াল গেস্ট সাথে বস, আমার একজন অফিস কলিগ এবং ২জন ট্যুর গাইড আমাদের সংগী ছিল। যেহেতু আমরা প্যাকেজ নিয়ে গিয়েছিলাম সেহেতু যাওয়া আসা এবং ভ্রমণের যাবতীয় ব্যবস্থা তাদের দায়িত্বে ছিল। আমাদের সাথে যেহেতু ১৩ জন বিদেশি অতিথি ছিল তাই সবাইকে "একমি" লোগোসহ একটা করে ক্যাপ দেওয়া হয়েছিল যেন পথে চলতে গেলে ভীড়ের মাঝে ক্যাপ দেখে চিনতে পারা যায়। যদিও তেমন প্রয়োজন একবারের জন্যও পড়েনি। সন্ধ্যা ৬টায় আমাদের ট্রেন ছাড়ার কথা, যদিও একটু বিলম্বে ছেড়েছিল। তারপর ট্রেনে উঠে গল্প, আড্ডা, নাশতা, হালকা ঘুম এসবের মাঝে ভোর ৬টার দিকে খুলনা পৌছে গেলাম। সেখান থেকে কিছুদূর হেঁটে নদী ঘাটে যেয়ে দেখি আমাদের জন্য নৌকা অপেক্ষা করছে। নৌকায় করে ১৫ মিনিটের মত যাওয়ার পরে দেখি আমাদের জন্য আমাদের বোট অপেক্ষা করছে। এখান থেকেই মুলতঃ আমাদের সুন্দরবন ভ্রমণের শুরু। চলতে পথে মংলায় নোঙ্গর করা মালবাহী জাহাজ সহ বিভিন্ন কলকারখানার দৃশ্য চোখে পড়ল। যতই জংগলের ভিতরে প্রবেশ করি ততই মুগ্ধ হতে থাকি। কলকারখানা, গ...