Sundarban (Largest Mangrove Forest in the world) Tour; সুন্দরবন ভ্রমণ

মার্চ ৬, ২০১৮, কমলাপুর রেলস্টেশন থেকে আমাদের সুন্দরবন ভ্রমণের শুরু। শ্রীলংকা থেকে আসা ১৩জন আমাদের অফিসিয়াল গেস্ট সাথে বস, আমার একজন অফিস কলিগ এবং ২জন ট্যুর গাইড আমাদের সংগী ছিল। যেহেতু আমরা প্যাকেজ নিয়ে গিয়েছিলাম সেহেতু যাওয়া আসা এবং ভ্রমণের যাবতীয় ব্যবস্থা তাদের দায়িত্বে ছিল। আমাদের সাথে যেহেতু ১৩ জন বিদেশি অতিথি ছিল তাই সবাইকে "একমি" লোগোসহ একটা করে ক্যাপ দেওয়া হয়েছিল যেন পথে চলতে গেলে ভীড়ের মাঝে ক্যাপ দেখে চিনতে পারা যায়। যদিও তেমন প্রয়োজন একবারের জন্যও পড়েনি। সন্ধ্যা ৬টায় আমাদের ট্রেন ছাড়ার কথা, যদিও একটু বিলম্বে ছেড়েছিল। তারপর ট্রেনে উঠে গল্প, আড্ডা, নাশতা, হালকা ঘুম এসবের মাঝে ভোর ৬টার দিকে খুলনা পৌছে গেলাম। সেখান থেকে কিছুদূর হেঁটে নদী ঘাটে যেয়ে দেখি আমাদের জন্য নৌকা অপেক্ষা করছে। নৌকায় করে ১৫ মিনিটের মত যাওয়ার পরে দেখি আমাদের জন্য আমাদের বোট অপেক্ষা করছে।







এখান থেকেই মুলতঃ আমাদের সুন্দরবন ভ্রমণের শুরু। চলতে পথে মংলায় নোঙ্গর করা মালবাহী জাহাজ সহ বিভিন্ন কলকারখানার দৃশ্য চোখে পড়ল।



যতই জংগলের ভিতরে প্রবেশ করি ততই মুগ্ধ হতে থাকি। কলকারখানা, গাড়ির হর্ন সব কিছু থেকেই দূরে নির্জনে যেতে থাকলাম। কোথাও নদী সরু হয়ে আবার কোথাও সাগরের কোল ঘেঁষে যেতে থাকল।



যেতে যেতে মাঝে মাঝে বিভিন্ন স্পটে থেমে সেসব জায়গায় ঘুরলাম। আমাদের নিরাপত্তা এবং জংগলের গাইড হিসেবে দুজন সিকিউরিটি আমাদের সাথেই ছিল সার্বক্ষণিক।



























হাড়বাড়িয়া ইকোপার্ক, জামতলা সি বিচ, কটকা সাথে বিভিন্ন চ্যানেল ঘুরে দেখলাম। বাঘ দেখার সৌভাগ্য না হলেও হরিণ, বানর, শুকর, আর নদীতে কুমির দেখেছিলাম। সাথে বনের মাঝে ছোট বড় হরেক রকমের পাখি।
































কটকা সি বিচে ফাঁকা জায়গায় শ্রীলংকা থেকে আগত অতিথিরা তো যথারীতি কাবাডি খেলতে লেগে গেলো।
Playing KBADI at Kotka Sea Beach, Sundarban , সুন্দরবনে কাবাডি খেলা



সুন্দরবনের সাদা বক - Great White Heron of Sundarban, Bangladesh

৬ তারিখ রাতে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে, ৭ এবং ৮ তারিখ রাত আমাদের বোটে কাটিয়ে ৯ তারিখে আবার ঢাকা ফেরার পালা।
যদিও ট্যুরটা যথেষ্ট আনন্দদায়ক হয়েছিল তবে আরো আনন্দদায়ক হতে পারত যদি নিজ ডিপার্ট্মেন্টের সবাই মিলে যেতে পারতাম!!! 

Comments

Popular posts from this blog

সুনামগঞ্জ, ট্যাঙ্গুয়ার হাওড়, নিলাদ্রি লেক ভ্রমণ...

Obesity and Diabetes