সুনামগঞ্জ, ট্যাঙ্গুয়ার হাওড়, নিলাদ্রি লেক ভ্রমণ...
যেভাবে যেতে পারেনঃ ঢাকা থেকে এনা, শ্যামলী, হানিফ বাসগুলো সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া ৫৫০ টাকা জনপ্রতি। আমরা এনা ট্রান্সপোর্টের বাস করে গিয়েছিলাম। রাত ১০ঃ০০ টায়া আমাদের বাস ছাড়ার কথা থাকলেও আমাদের একজন অফিস শেষ করে আসতে আসতে দেরি করে ফেলে। তাই তার জন্য আধাঘন্টার অপেক্ষা। সৌভাগ্যচক্রে বাসে সবাই ছিল আমাদের মত ট্যুরিস্ট। তাই দেরি নিয়ে কেউ কিছু বলেনি। অবশেষে সাড়ে দশটার পরে মহাখালি থেকে বাস ছাড়ল... মহাখালিতে অনেকগুলো এনা ট্রান্সপোর্টের কাউন্টার আছে তবে সুনামগঞ্জের বাস কিন্তু মেইন টার্মিনাল থেকে ছেড়ে যায়। উত্তরা, টংগি'তে অনেক জ্যাম ছিল সেখানেই প্রায় ঘন্টাখানেক পার... রাত তিনটার দিকে শায়েস্তাগঞ্জের আশেপাশে "হোটেল হাইওয়ে ইন" এ যাত্রা বিরতি দেয় ২০/২৫ মিনিট। চাইলে আপনি ফ্রেশ হয়ে হালকা নাশতা করে নিতে পারেন। আমরা সকাল ৭ঃ০০ টার দিকে সুনামগঞ্জে পৌছালাম। সেখানে এনা কাউন্টার থেকে ফেরার টিকিট কেটে নিলাম যদিও এক সপ্তাহ আগে বুকিং দিয়ে রেখেছিলাম ফোনে। এই ফাঁকে মোবাইলে কিছুক্ষণ চার্য দিয়ে নিলাম কাউন্টার থেকেই। সকালের নাশতা+টয়লেটঃ এনা কাউন্টারের ঠিক উল্টাপাশ...