পানসে কবিতা- মোঃ ফিরোজ হাসান (ফার্মা ফিরোজ)

আজকালকার ভালবাসাগুলো সব হয়ে গেছে পানসে কবিতা,
সকালের ভাললাগাটা বিকালে উধাও কর্পূরের মতন, 
রান্না শেষ হবার আগেই যদি চুলা থেকে নিয়ে 
স্বাদ বোঝার জন্য খেতে খেতে পেট ভরে ফেলে কেউ, 
তবে যতই সুস্বাদু খাবার হোক না কেন তা আর ভাল লাগার কথা না, 
কিংবা খাবার ইচ্ছেটা যেমন মরে যায়...
আজকালকার ভালবাসাগুলো তেমন!!!😥😥

তাই যাকে সকালে না পেলে মরে যাব,
ঠিক বিকালে সেই মানুষের হাতের মুঠে
খেলা করে অন্য কারো হাত!!
অবাক হচ্ছ!!
আজকালকার ভালবাসাগুলো শুরু
এসএমএস এর মাধ্যমে
আর শেষও সেখানে...
মাঝের ইতিহাস শুধু তরকারিতে লবন চাখার!!!



Comments

Popular posts from this blog

Kenya Tour (September-2018) কেনিয়া ভ্রমণ (সেপ্টেম্বর ২০১৮)

সুনামগঞ্জ, ট্যাঙ্গুয়ার হাওড়, নিলাদ্রি লেক ভ্রমণ...

Obesity and Diabetes